১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা
  • ফতুল্লায় বিদেশি অস্ত্র ও গুলি সহ দুই ভাই গ্রেপ্তার
  • ফতুল্লায় বিদেশি অস্ত্র ও গুলি সহ দুই ভাই গ্রেপ্তার

    টুডে পোস্ট ২৪
    ফতুল্লা
    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই রাউন্ড গুলি ও পিস্তলসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
    গ্রেপ্তারকৃতরা হলেন- আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।স্থানীয়রা জানান, কুতুবপুরের লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে সোমবার বিকেলে হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদেরকে অস্ত্রসহ আটক করে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, তারা দুজন বালু ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল তারা।

    আরও পড়ুন

    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের নেতা
    ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম