১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড
  • মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
  • মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন

    টুডে পোস্ট ২৪

    বিশেষ প্রতিনিধি :

    বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন করা হয়।

    শুক্রবার ১৪ই আগষ্ট সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি কক্ষে এই কেন্দ্র চালু করা হয়েছে। সপ্তাহে ১ দিন কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হবে।

    সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলিত সম্প্রদায়ের ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

    কিশোরীদের শারীরিক বিভিন্ন সমস্যা, বয়ঃসন্ধিকালীন সমস্যা ও চিকিৎসা, সচেতনতা ও স্বাস্থ্য-পুষ্টিসহ নানা বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনোকোলজিস্ট ডাঃ লায়লা পারভীন বানু মাধবী ও ডাঃ ফারজানা স্নিগ্ধা।

    তাঁরা বলেন- কিশোরীরা জাতীর ভবিষ্যত, আগামী দিনের মা। পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কেও তাদের সচেতন হতে হবে। বয়ঃসন্ধিকালীন সমস্যায় ভয় বা সংকোচ করা যাবে না। মা অথবা চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে ও ফলমূল, শাকসবজি, ডিম, দুধ, মাছ- মাংস প্রয়োজন অনুযায়ী খেতে হবে, যার যার সামর্থ্য মতো। এই সময়ে শারীরিক গঠন শক্তিশালী করতে হয়।

    তাঁদের সহায়তা করেন স্বাস্থ্য কর্মী লামিয়া আক্তার ও নাসরিন আক্তার। তরুণী সদস্য ইলা তারান্নুম বিন্তী কিশোরীদের নাম রেজিস্ট্রেশন করেন।
    সভা পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক নাসরিন ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির ও লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদিন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য রাশিদা বেগম প্রমুখ।

    এ সময় কিশোরীদের ওজন মাপা ও বিপি পরীক্ষা করা হয়। আয়রন ট্যাবলেট, ব্যাথানাশক ট্যাবলেট ও সেনোরা ন্যাপকিন বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ