১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড
  • শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম
  • শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম

    todaypost

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশিত হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, এবং সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

    সোমবার (০১ জুন) সেতুর সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকা পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

     সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতু নির্মাণের বিষয়টি এগিয়ে নিতে সম্ভাব্যতা, কারিগরি বিষয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবেই চীনা প্রতিনিধিদল প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যানজট নিরসন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে বলেও তারা মত দেন।

    এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আশা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

    দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের অন্যতম দাবি ছিল হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন