নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সদর এর আলিরটেক ইউনিয়নে যান। পূর্বঘোষিত কর্মসূচি আলিরটেক বাজারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে কোন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী না পাওয়ার কারণে, বিএনপির নেতৃবৃন্দ আলিরটেক ইউনিয়ন বিএনপির কার্যালয় পর্যন্ত যান, কিন্তু সেখানে আলিরটেক ইউনিয়ন বিএনপি এর কোন নেতৃবৃন্দ খুজে না পাওয়া এবং অনুষ্ঠান নির্ধারিত স্থানে অনুষ্ঠিত না হওায়ার ফলে, সেখানে উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ, দলীয় কর্মী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে তীব্র ক্ষোভ এর সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,প্রবর্তিতে এমন পরিস্থিতিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের সমন্বয়হীনতা এড়ানোর বিষয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সংশ্লিষ্টদের উদ্দেশে কিছু বক্তব্য প্রদান করেন।তবে পরবর্তীতে তাঁর বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার করে ভিন্ন অর্থে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মহানগর বিএনপির একাধিক নেতা-কর্মী। তাদের দাবি, ঘটনাটির সামগ্রিক প্রেক্ষাপট উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে।
মহানগর বিএনপির নেতাদের মতে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকার অংশ হিসেবেই সদস্য সচিব মন্তব্য করেছিলেন। কিন্তু সেটিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা দলীয় ঐক্যের জন্য অনাকাঙ্ক্ষিত।এ বিষয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছেন। তাই তাঁর বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য না বুঝে বিভ্রান্তিকর প্রচারণা চালানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হবে এবং সত্য ঘটনা সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে।


