১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আওয়ামীলীগ >> নারায়ণগঞ্জ >> রাজনীতি >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা জসিম গাজী গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা জসিম গাজী গ্রেপ্তার

    todaypost

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম গাজী (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

     গ্রেপ্তারকৃত জসিম গাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার মো. হানিফ গাজীর ছেলে। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

     পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

     সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম গাজীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দাঙ্গাসহ আরও ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

     সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জসিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন চিহ্নিত অপরাধী এবং একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা
    জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের নেতা
    ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার