নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানার ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম সাংবাদিকদের জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি আরও জানান, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, গণতন্ত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।


