১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> রাজনীতি >> লিড
  • আজমেরীর মিছিলে ধাওয়া
  • আজমেরীর মিছিলে ধাওয়া

    todaypost

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জে হঠাৎ করে মিছিল বের করে কয়েক মিনিটের মধ্যেই দৌড়ে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন আজমেরী ওসমান-এর সমর্থকরা। সোমবার দুপুরে নারায়নগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিল শুরু হলেও কিছুক্ষণ না যেতেই পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে দ্রুত বিভিন্ন দিকে ছুটে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

    স্থানীয়দের ভাষ্য, মিছিলটি শুরু হওয়ার পর আজমেরী ওসমানের পক্ষে নানা স্লোগান দেওয়া হচ্ছিল। তবে পরিস্থিতি বেগতিক বুঝে মুহূর্তের মধ্যে মিছিলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আশপাশের গলি ও সড়ক দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন তারা।

    আজমেরী ওসমান প্রয়াত নাসিম ওসমান-এর ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান-এর ভাতিজা। জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত ছাত্র হত্যা মামলায় তার নামও এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আমি বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়ে জানাচ্ছি।

    তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন, মিছিল শুরুর চেয়ে শেষটা ছিল বেশি নাটকীয়।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন