১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; দগ্ধ ৮
  • সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; দগ্ধ ৮

    টুডে পোস্ট ২৪
    গ্যাস

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে  সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন- ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), মো. হান্নান (৪০), মো. সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও নুরজাহান লাকি বেগম (৩০)।
    বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এখনো কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
    বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়ির পাশাপাশি দুটি রুমে দুই পরিবারের আটজন ঘুমিয়েছিল। সেখানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে , ওই বাড়ির নিচে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।
    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ ৮ জনের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, সোহাগ ৪০ শতাংশ, রূপালি বেগম ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।

    আরও পড়ুন

    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের নেতা
    ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম