১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> সিদ্ধিরগঞ্জ
  • গোলাপের বার্তা: রমজানের মর্যাদা রক্ষায় ব্যবসায়ীদের আহ্বান-ও.পি.এ-এর
  • গোলাপের বার্তা: রমজানের মর্যাদা রক্ষায় ব্যবসায়ীদের আহ্বান-ও.পি.এ-এর

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকমঃ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় রমজানের পবিত্রতা বজায় রাখতে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) এক ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দুপুর ২টায় সংগঠনের সদস্যরা স্থানীয় চায়ের দোকান ও খাবারের হোটেলের মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

    এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল—

    রমজান মাসে দিনের বেলা দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করা।

    দোকান খোলা থাকলে যেন প্রকাশ্যে খাবার গ্রহণ না করা হয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

    জনসাধারণের মধ্যে তাকওয়া ও সংযমের চেতনা জাগ্রত করা।

    ব্যতিক্রমী এ কর্মসূচির অংশ হিসেবে ও.পি.এ-এর সদস্যরা দোকানদারদের হাতে গোলাপ ফুল তুলে দেন, যা তাদের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তা বহন করে।

    সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা রমজানের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবেন।

    রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—
    “যে ব্যক্তি কোনো সৎকর্মে অন্যকে উৎসাহিত করবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে।” (সহিহ মুসলিম: ১৮৯৩)

    ও.পি.এ-এর সদস্যরা আশাবাদী যে, তাদের এই ছোট্ট প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং রমজানের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    আরও পড়ুন

    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের নেতা
    ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম