২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • বগুড়া >> বিনোদন >> সারাদেশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম

    টুডে পোস্ট ২৪
    Oplus_0

    বগুড়া প্রতিনিধি : নায়িকা বানানোর প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ সেখানে অবস্থান নেয় এবং পরে তাঁকে আটক করে। গ্রেপ্তারের পর হিরো আলমকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে বিচারক আনোয়ারুল হক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি প্রহরায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

    মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে হিরো আলম দীর্ঘদিন ধরে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী গত বছরের ২১ এপ্রিল বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

    বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    আরও পড়ুন

    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
    গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজগুলি করা হবে
    নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা 
    রমজানের শুরুতে গোপালগঞ্জে বাজার দরে উত্তাপ 
    টিটিসি অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট, সমালোচনার ঝড়
    মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী