৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নগরকান্দা >> সারাদেশ
  • টিটিসি অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট, সমালোচনার ঝড়
  • টিটিসি অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট, সমালোচনার ঝড়

    টুডে পোস্ট ২৪

    নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করায় সমালোচনার মুখে পড়েছেন নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমানসহ কয়েকজন কর্মচারীরা।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে নগরকান্দা উপজেলা শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা জুতা পায়ে শহীদ মিনারের বেদির সামনে থেকে শ্রদ্ধা নিবেদনের কয়েকটি ছবি টিটিসির ফেসবুক পেজ এ আপলোড করেন।

    পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভাষা শহীদদের প্রতি এমন আচরণকে ‘অশোভন’ ও ‘অসৌজন্যমূলক’ বলে মন্তব্য করেন।

    স্থানীয় সচেতন মহল জানান, শহীদ মিনার বেদিতে সাধারণত জুতা খুলে শ্রদ্ধা নিবেদন করার প্রচলিত রীতি রয়েছে। এমন দিনে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে তারা মত দেন।

    তবে এ বিষয়ে অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে প্রথমে বিষয়টি এরে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে বিষয়টি দেখার জন্য মত দেন।

    নগরকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহরাজ শারবীন বলেন, এ বিষয়ে টিটিসির কর্মকর্তার সাথে কথা বলতে।

    প্রসঙ্গত, মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    আরও পড়ুন

    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
    গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজগুলি করা হবে
    নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা 
    রমজানের শুরুতে গোপালগঞ্জে বাজার দরে উত্তাপ 
    নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
    তরুণ মুখ আরিফুর রহমান পিয়াস এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ