১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • বিনোদন >> লিড
  • মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী
  • মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

    টুডে পোস্ট ২৪

    বিনোদন ডেস্ক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সড়কদ্বীপ প্রাঙ্গনে শুরু হবে ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যের এই উৎসব।

    উদ্বোধনী দিন শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। একইদিনে আরও প্রদর্শিত হবে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র।

    শনিবার সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র।

    উৎসবের বিষয়ে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ১ম এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব।

    প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন