১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • তারেক রহমানের ৩১ দফায় নাসিক বিএনপির লিফলেট বিতরণ
  • তারেক রহমানের ৩১ দফায় নাসিক বিএনপির লিফলেট বিতরণ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ শে অক্টোবর) বিকেলে নগরীর নন্দীপাড়া এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

    এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করা সহ বিভিন্ন আলোচনা শেষে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

    মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও যুবদল নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের নেতা
    ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম