২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> লিড
  • ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

    টুডে পোস্ট ২৪

    আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে কোনো সমাধান ছাড়া কেবল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়েছে তেহরান।

    শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

    সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ইরানি নেতৃত্বের কাছে তুলে ধরেন।

    তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি নিষ্পত্তি না করে কেবল একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে তাদের সরকার আগ্রহী নয়।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, মূল সমস্যা বার্তা আদান-প্রদান নয়; বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই অযৌক্তিক এবং নিয়ন্ত্রণকেন্দ্রিক।

    এদিকে পরিস্থিতি আরও জটিল হলে সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ইরান বলেও জানিয়েছেন দুই ইরানি কর্মকর্তা।

    তাদের দাবি, তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের তেল আবিবে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    তথ্যসূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
    সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন