১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> জাতীয় >> লিড >> শেয়ার বাজার >> সারাদেশ
  • একদিন পর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার
  • একদিন পর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: এক দিনের বিরতি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান  হয়েছে। মূলত ক্রেতা বেশি থাকার কারণেই এমনটি হয়েছে পলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। এ দিনে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

    ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৩টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির।

    ডিএসইতে মোট ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৯৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৬ পয়েন্ট কমে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৭.৩৩ পয়েন্ট কমে ১২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।

    সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

    সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন