১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ‘শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি’; আহ্বায়ক নাহিদ
  • ‘শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি’; আহ্বায়ক নাহিদ

    টুডে পোস্ট ২৪
    ১

    টুডে পোস্ট ২৪ ডটকম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতা হত্যার দায় হিসেবে খুব দ্রুতই শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

    মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমন-পীড়ন নেমেছিল ছাত্র-জনতার ওপর, পুরো পৃথিবী তার সাক্ষী। আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার (শেখ হাসিনা) বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান বিচার চাই। এই বিচারের মধ্যদিয়ে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের ন্যায়বিচার পাওয়া সম্ভব। তাদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্যদিয়ে।

    তিনি বলেন, যেই ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরাচার সংগঠিত হয়েছিল, এই বিচারের মধ্যদিয়ে নিশ্চিত করতে হবে সেটি যেন বাংলাদেশে ফিরতে না পারে। শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীতে যেন সংগঠিত হতে না পারে, এই বিচার পুরো পৃথিবীর ইতিহাসে নিদর্শন হিসেবে থাকা উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে যেন বিচার দৃশ্যমান হয়।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা সবাই জানি, ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী-ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেখানে জীবন দিয়েছেন শত শত ছাত্র, তরুণ, শ্রমিকসহ নানান শ্রেণি-পেশার মানুষ। যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, যেই আকাঙ্ক্ষা থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেই আকাঙ্ক্ষা যেন আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি।

    এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    সোনারগাঁয় র‌্যাব হেফাজত থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি পালানোর অভিযোগ
    সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা জসিম গাজী গ্রেপ্তার
    আজমেরীর মিছিলে ধাওয়া
    অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ