১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> লিড >> সদর
  • জেলা প্রশাসকের উদ্যোগে পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বই উপহার
  • জেলা প্রশাসকের উদ্যোগে পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বই উপহার

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    রবিবার (১৩ই জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলার ২০টি পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন তিনি।

    জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর ও নান্দনিক এ অনুষ্ঠানে সদর উপজেলার ৯টি বেসরকারি পাঠাগার এবং কারাগারসহ ১১টি সরকারি প্রতিষ্ঠানে ৫৯টি করে বই বিতরণ করা হয়। বইগুলোতে ছিল দেশি-বিদেশি ক্লাসিক, ভ্রমণকাহিনী, আত্মউন্নয়নমূলক গ্রন্থ, জীবনী ও ধর্মীয় দর্শনভিত্তিক রচনা। বই বিতরণকালে জেলা প্রশাসক বলেন, বই যেকোনো পাঠককে বাস্তবতা থেকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে মনুষ্যত্ব ও মানবতাবোধ জাগ্রত হয়। শুদ্ধ জ্ঞানচর্চার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।

    কারাগারে পাঠচর্চার পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্দীদের সুপথে আনতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পাঠাগার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বইগুলো শুধু সাজিয়ে রাখবেন না। এগুলো জেলার সব মানুষের সম্পদ। সবাই যেন সহজে পড়ার সুযোগ পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, বিএনপি ও জামায়াত সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক