১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জামায়াত >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার
  • কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উত্তর থানা ও ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৩ই জুলাই) বিকেলে ফতুল্লার তল্লা সবুজবাগ মডেল একাডেমী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

    বাংলাদেশ জামায়াতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ থাকতে হবে। কিশোর গ্যাং নামে একটি রোগ বের হয়েছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। যুব সমাজকে কোনভাবেই ধ্বংসের ধারপ্রান্তে নেয়া যাবেনা। তাহলেই সম্ভব সুন্দর একটি সমাজ গড়ে তোলা।

    আবদুল জব্বার আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আর কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেবো না। আমরা জুলাইয়ে দাড়িয়ে প্রতিজ্ঞা করতে চাই, আর কোন জুলুমবাজ আমরা প্রতিষ্ঠা হতে দিবো না। ব্যালড বাক্স ছিনতাই আর হতে দেয়া যাবেনা। এছাড়া মিডফোর্ডে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এটা কি কোন মানুষ করতে পারে? সে যে দলের ই হোক না কেন এমন বিচার হওয়া উচিত যাতে করে আর কেউ এমন কোন কর্মকান্ড করার সাহস না পায়।

    পরে ফতুল্লার তল্লা আজমেরী বাগের বড় মসজিদের সামনে থেকে শুরু করে মডেল গার্মেন্টস পর্যন্ত বিশাল এক গণসংযোগ করেন।

    বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী সদর উত্তর থানার সভাপতি দেওয়ান মুহাম্মদ সিহাব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদ ও নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারী আবদুর রহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন