১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর >> সারাদেশ
  • শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ
  • শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের টানবাজার ঘাট থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

    এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক জানান, গত ৭ই জুলাই সকাল সোয়া ৯টায় শীতলক্ষ্যা নদীর টানবাজার ঘাটে এক ব্যক্তির লাশটি ভাসছিল। অজ্ঞাত এ লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।

    এর আগে, গত ১৯শে মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ডিগ্রীরচর এলাকার এসএসআর ব্রিকস-১ এর পশ্চিম পাশে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ১ দিনের নবজাতক পুরুষ এর লাশ উদ্ধার করা হয়েছে। যা এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

    এছাড়াও, গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কদমতলী নিজাম ট্রেডার্স এর পল্টনে যাওয়ার ব্রিজের নীচে থেকে অজ্ঞাতনামা (২৭) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। যা এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

    অপরাধ বিশ্লেষকদের মতে, হত্যার পর ঘটনা আড়াল করতে অপরাধীরা লাশ পানিতে ফেলে থাকে। বেশির ভাগ লাশ উদ্ধারের সময় পচেগলে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে যায়। উদ্ধার করা এসব লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্ত নিয়ে বিপাকে আছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্ত কর্মকর্তারা। কিছু লাশের ক্ষেত্রে শরীরে জখমের চিহ্ন দেখে ও ধরন বুঝে পুলিশ হত্যা মামলা করছে। যেসব লাশে হত্যার আলামত নেই, এসব ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে। এসব হত্যা বা অপমৃত্যুর ঘটনায় করা কিছু মামলার তদন্ত পুরোপুরি সম্পন্ন হলেও বেশির ভাগ আটকে থাকে বছরের পর বছর ধরে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন