৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> জামায়াত >> নারায়ণগঞ্জ >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে মিছিল
  • ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে মিছিল

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর মেট্রো হল সংলগ্ন নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “৩৬-শে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে সব অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করবো। অতীতে যেমন জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, তেমনি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনে থাকবে। সেই বাংলাদেশ হবে দরিদ্র-মুক্ত ও সমৃদ্ধ।”

    এসময় মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক ও হাবিবুর রহমান মল্লিক সহ থানা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য