১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ
  • এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ‎রবিবার (৬ জুলাই) বিকেলে মাসদাইর বাংলাভবন কমিউনিটি সেন্টারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজন সদস্য নবায়ন ও নতুন সদস্য ‎সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

    ‎জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা সত্যিকারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারব। আমরা যদি সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হই তাহলে আমাদের ভেবে দেখতে হবে এই তিনটি সংগ্রামের সঙ্গে কারা জড়িত ছিল। যদি আমরা এই তিনটি ধারণ করতে পারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমিদস্য গডফাদার বৃষ্টি হবে না। আমরা রাজপথে থাকবো যতদিন ভোটের অধিকার ফিরিয়ে না আসবে, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান দেশে না আসতে পারবে।

    ‎তিনি আরো বলেন, যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা গ্রহণ করেছে তাদের জন্য এই দলের দরজা বন্ধ থাকবে। এই আমাদের জাতীয়তাবাদী দল যারা করেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন। জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার ব্যাংকে একটি টাকাও পাওয়া যায় নাই, তার একটি বাড়ি গাড়ি কিছুই পাওয়া যায় নাই। তারেক রহমান তিনি ঢাকায় আসবেন কোথায় থাকবেন, আজকের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে তার নিজের কোন বাড়ি নেই। আমরা সেই আদর্শে নিজেদেরকে জনগণের উৎসর্গে বিলীন করে দেব। সংস্কারের কোন মূলা আমাদের দেখবেন না। নির্বাচনের তারিখ গোষণা দেন। মানুষের স্বার্থে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না।

    ‎এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য ইকরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, রহিমা শরিফ মায়া, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন