১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> নারায়ণগঞ্জ >> রূপগঞ্জ >> লিড >> সারাদেশ
  • রূপগঞ্জে র‌্যাব ১ এর অভিযানে পিতাকে হত্যাচেষ্টাকারী কুলাঙ্গার পুত্র রুবেল গ্রেপ্তার
  • রূপগঞ্জে র‌্যাব ১ এর অভিযানে পিতাকে হত্যাচেষ্টাকারী কুলাঙ্গার পুত্র রুবেল গ্রেপ্তার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম : সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোঃ কামরুজ্জামান রুবেল (৩৮) নামের এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।

    রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পশ্চিম গেট সংলগ্ন স্থানে ভিকটিম মোঃ নাজিম উদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৫ জুন রাত ১১টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তার চতুর্থ পুত্র কামরুজ্জামান রুবেল ধারালো চাপাতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে।

    পরে মুখ বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে পিতাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় ভিকটিমের অপর পুত্র মোঃ শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি কালীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ ২৬/০৬/২০২৫। মামলা দায়েরের পর থেকে পলাতক থাকা আসামি কামরুজ্জামান রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান