৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না: টিপু
  • আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না: টিপু

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দৃঢ় ভাষায় বলেছেন, “আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না। তাদেরকে কোনো রকম পৃষ্ঠপোষকতা কিংবা সুযোগ দেওয়া হবে না। বিএনপির প্রাথমিক সদস্যপদও তাদের জন্য উন্মুক্ত নয়।”


    ‎রবিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‎টিপু বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চাই। হঠাৎ আসা বসন্তের কোকিলদের আমরা চাই না। তারা দীর্ঘ ১৬ বছর আমাদের কোনো খোঁজ নেয়নি। ‎অথচ এখন গাড়িবহর নিয়ে বিভিন্ন কর্মসূচিতে এসে নিজেদের জাহির করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের এসব সুযোগসন্ধানী, সুবিধাবাদী শিল্পপতিদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।”

    ‎তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী কর্মীরাই বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। ফ্যাসিবাদের দোসর ও দালালদেরকে দলের প্রাথমিক সদস্যপদও দেওয়া হবে না।”

    ‎গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির ও সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান