৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> নারায়ণগঞ্জ >> লাইফস্টাইল >> লিড >> সদর >> সারাদেশ
  • ‎মানবতার কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ‎মানবতার কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও কবি কথা সাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেছেন, বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেষ্ট।

    ‎বুধবার (২৫ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে‌ তিনি এ কথা বলেন।

    লতিফুল ইসলাম শিবলী আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের প্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

    ‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) কেএম আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, ‎নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা প্রমুখ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন