৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সদর
  • প্রতারণার মাধ্যমে মা ও ভাই-বোনের সম্পত্তি দখলের অভিযোগ সাজু’র বিরুদ্ধে
  • প্রতারণার মাধ্যমে মা ও ভাই-বোনের সম্পত্তি দখলের অভিযোগ সাজু’র বিরুদ্ধে

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম : প্রতারণার মাধ্যমে মা ও ভাই-বোনের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে রাশেদুল হক চৌধুরী সাজু নামের এক যুবকের বিরুদ্ধে।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিগত সময় মা নাসিমা আক্তার বাদী হয়ে কুলাঙ্গার সন্তান রাশেদুল হক চৌধুরী সাজু’র (৪০) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(৩)২২।

    মামলাটি বর্তমানে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জে বিচারাধীন রয়েছে। যার ধারা ৩২৩/৩০৭/৪২৭/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ পেনাল কোড-১৮৬০। সম্পদের লোভে নিজের মা ও আপন ভাই-বোনকে ছাড় দেননি রাশেদুল হক চৌধুরী সাজু। সম্পত্তি দখলে নিতে নিজের মা ও আপন বড় ভাই-বোনকেও বিভিন্ন সময় হয়রানি করেন তিনি।

    জানা যায়, উক্ত মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও অত্র মামলার আসামী রিয়াজুল হক চৌধুরীর পুত্র রাশেদুল হক চৌধুরী সাজু নারায়ণগঞ্জ মৌজাস্থিত সাবেক ডিআইটি হালে রাজউক ২৪নং আবাসিক ও বাণিজ্যিক প্লট। যা নারায়ণগঞ্জ পৌরসভার হোল্ডিং নং- নতুন ৬৩/১ বঙ্গবন্ধু সড়ক, এস.এ – ২৫, আর.এস- ৯ নং খতিয়ানের এস.এ দাগ নং-৫৭৪, আর.এস দাগ নং-৭১৭ দাগের সম্পত্তি ২৪ নং প্লটের ৬তলা বিল্ডিংয়ের নিচতলার ৩০৮০ বর্গ ফুটের সম্পূর্ণ অংশ সহ ১৮টি দোকান সৃজিত নোটারী নামার মাধ্যমে তার মা ও অন্যান্য ভাই বোনদের সহিত প্রতারণা করার উদ্দেশ্যে এককভাবে আত্মসাৎ করার জন্য জোরপূর্বকভাবে উক্ত বিল্ডিংয়ের নিচতলায় পাকা ওয়াল নির্মাণ করতেছে। অত্র মামলার বাদী ও তার মা নাসিমা আক্তার মৌখিকভাবে আসামীকে জোরপূর্বকভাবে ওয়াল দিতে নিষেধ করলে আসামী সাজু বাদীনীকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। মামলার বাদীনী নাসিমা আক্তার আশংকা প্রকাশ করেছেন যে উক্ত আসামী দ্বারা যে কোনো সময় তিনি বড় ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারে।

    রাশেদুল হক চৌধুরী সাজুর ৬৭ বছর বয়সী মা ও মামলার বাদী নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, তার সম্পত্তি দখল করতে না পেরে নির্যাতনের পাশাপাশি এই বৃদ্ধ বয়সে আমাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। নিজ সন্তান রাশেদুল হক চৌধুরী সাজুর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন দপ্তরে ঘুরেও আমি ন্যায় বিচার পাইনি। কারণ আইন-আদালত, প্রশাসন সবই যেন চলতো সাজুর কথায়। আমি প্রশাসনের নিকট আমার কুলাঙ্গার সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য