৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড
  • ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হউক: গিয়াসউদ্দিন
  • ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হউক: গিয়াসউদ্দিন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ১৬ বছরে অনেক ত্যাগ তিতিক্ষার পরে ৫ তারিখে শেখ হাসিনা পালিয়েছে। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে দেশের ব্যবসা প্রতিষ্টান, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও আইনের শ্বাসন, মানুষের মৌলিক অধীকার, শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এগুলো প্রতিষ্ঠা করার দরকার। রাষ্ট্র মেরামতে ২০২৩ সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছে। স্বৈরশাসক তিন তিনটি নির্বাচন করে জনগণের ভোটের অধীকার হরণ করেছে। তাই এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হউক। সামনের নির্বাচনকে প্রতিবন্ধকতা করতে স্বৈরশাসকেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

    মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নতুন কোর্ট সংলগ্ন ফতুল্লা থানা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    বীর মুক্তিযোদ্বা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্পষ্ট ভাষায় বলেছেন সংস্কার যেমন প্রয়োজন তেমনি ভাবে নির্বাচনও প্রয়োজন। আমাদের নেত্রী দেশের রাজনীতি অঙ্গনে সর্বশ্রেষ্ঠ অভিভাবক। তিনি বলেছেন ড. ইউনুস সরকারের সাথে যেন ভূল বুঝাবুঝি না হয়।

    তিনি আরও বলেন, স্বৈরাচারি শেখ হাসিনার গডফাদার সহ চুনপুটিরা নাই হয়ে গেছে। তারা ছিল মিথ্যাবাদী, অস্ত্রধারী সন্ত্রাসী। সে যেমন অসভ্য নেতা তেমনই অসভ্য কর্মী তৈরী করেছে। শেখ হাসিনার কুলাঙ্গারদের শাস্তি এ দেশের মাটিতে হতে হবে। এখানে ত্বকী হত্যা থেকে শুরু করে তারা অনেক নেতা-কর্মীদের হত্যা করেছে। নারায়ণগঞ্জে প্রশাসন জুলাই বিপ্লবদের নিয়ে তামাশা করছে। প্রশাসন আজও তদন্তের মাধ্যমে চার্জশিট দিচ্ছে না! যে অন্যায় করে নাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হউক। আর যারা অন্যায় করেছে তাদের শাস্তির আওতায় আনা হউক।

    ‎ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর, থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার মোঃ আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সীমান্ত প্রধান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল মাহমুদ ও জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য