১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> বন্দর >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড
  • “সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” — রাহিদ ইশতিয়াক শিকদার
  • “সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” — রাহিদ ইশতিয়াক শিকদার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার দাবি করেছেন, সাংবাদিকদের ওপর হামলার যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি সম্পূর্ণভাবে জড়িত নন এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগতও ছিলেন না।

    বুধবার (৪ জুন) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এবং স্থানীয় গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    রাহিদ ইশতিয়াক বলেন, “আমি কখনোই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। অথচ কিছু কুচক্রী মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তা ও সক্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

    তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আমি সবসময় প্রকৃত সাংবাদিকদের সম্মান করি। আজ আমি যে রাজনৈতিক অবস্থানে আছি, তাতে সাংবাদিকদের বড় অবদান রয়েছে। কিন্তু বর্তমানে কিছু অপেশাদার ও সুবিধাবাদী নামধারী সাংবাদিক নিজেদের স্বার্থে সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করছে।”

    সংবাদ সম্মেলনে রাহিদ ইশতিয়াক আরও বলেন, “২০০৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে বারবার হামলা-মামলার শিকার হয়েছি, বাড়ি ছাড়তে হয়েছে। এসব ত্যাগের ফলেই দল আমাকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়।”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে সমস্ত ব্যক্তি একসময় বিয়েবাড়িতে ভিডিও করত, বা যাদের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তারাও আজ সাংবাদিক পরিচয়ে মানববন্ধন করছে। এ ধরনের অপসাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুণ্ন হচ্ছে।”

    সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি আহ্বান জানিয়ে বলেন, “আমি প্রকৃত ও সৎ সাংবাদিকদের কাছে অনুরোধ করবো—আপনারা অপসাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হোন। সত্য ঘটনাকে তুলে ধরুন, যেন দোষীরা চিহ্নিত হয় এবং নির্দোষরা অপপ্রচারের শিকার না হয়।”

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন