টুডে পোস্ট ২৪ ডটকম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মোঃ জামাল হোসেন। নন্দীপাড়া নিবাসি। গত ২৬ মে ঢাকার নিউজ ২৪ ডটকম নামক একটি অনলাইনে আমাকে উল্লেখ করে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। উক্ত ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
আমি দীর্ঘদিন ধরে ডি.এন. রোড নন্দীপাড়া সামাজ কল্যাণ সংগঠনের সাথে জড়িত এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী পদে দায়িত্ব পালন আসছি। আমি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে জড়িত আছি।এলাকায় ঘটে যাওয়া নানা অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে একটি মহল নানান ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টা করে যাচ্ছে। এতে করে সামাজিক ভাবে আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি কোন প্রকার অন্যায়ের সাথে জড়িত নই।
আমার বিনীত অনুরোধ আগামীতে আমার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করার আগে যেনো সত্যতা যাচাই করে প্রকাশ করা হয়।


