টুডেপোস্ট ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
সোমবার সকালে নগরীর দেওভোগ থেকে প্রায় ২০০-র বেশি গাড়ি বহর ও হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জিয়া উদ্যানে উপস্থিত হন জাকির খান। পরে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ও তার সহযাত্রী নেতাকর্মীরা।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির নেতা শাহেন শাহ আহম্মেদ, হুশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুজ্জামান বদু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, বিএনপি সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সভাপতি এস আলম রাজীব, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রজন্ম দলের জেলা আহ্বায়ক সলিমুল্লাহ করিম (দাদা সেলিম), মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাকির খান বলেন, “শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাবো।”


