টুডে পোস্ট ২৪ ডটকম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যাগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (২৬শে মে) রাতে নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, রবীন্দ্র, নজরুল ছাড়া বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য অসম্পূর্ণ থেকে যায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকলে জানবে বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ এবং সুবিশাল। আমরা আশা করছি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবীন প্রজন্মের ভেতরে আমরা রবীন্দ্র-নজরুল প্রেমের বীজ বুনে দিতে পারব।
বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিরন্তন মিশে আছেন আমাদের অস্তিত্বে, মননে। বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজিত হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রেভিনিউ মোঃ জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহান সহ অন্যান্য কর্মকর্তা গণ।


