১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস >> জাতীয় >> নারায়ণগঞ্জ >> বন্দর >> লিড >> সারাদেশ
  • নারায়ণগঞ্জে মেরিন ও শীপবিল্ডিং শিক্ষার্থীদের তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত
  • নারায়ণগঞ্জে মেরিন ও শীপবিল্ডিং শিক্ষার্থীদের তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাটে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।

    তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বন্দরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশাসনিক ভবনের সামনে বুধবার সকালে ৫ম দিনের মতো এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

    এরআগে সোমবার সকালে সারাদেশের ৬টি জেলায় অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের দাবি তিনটি হলো:
    ১। মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।

    ২। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।

    ৩। প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।

    শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বের হলেও, তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। উপযুক্ত নিয়োগ নীতিমালা ও প্রশিক্ষণের মানোন্নয়ন ছাড়া তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।

    তারা আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হলে প্রয়োজনে এ আন্দোলন ঢাকা পর্যন্ত যাবে।

    এসময় শিক্ষার্থী সাদ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্ব তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠান থাকার থেকে না থাকা অনেক ভালো।

    জানা যায়, গত ১৮ মে অর্ধ ক্লাস বর্জন, ১৯ মে সম্পূর্ণ ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এরপর ইনস্টিটিউট শাটডাউন কর্মসূচি দিয়ে বন্ধ করে দেয় তারা। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বিএমইটির এডিজি ইনস্টিউট পরিদর্শনে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন আসস দেন আগামী ২৫ মে মন্ত্রণালয়ে মিটিং করে সকল সমস্যার সমাধান দেওয়া হবে।

    এবিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ অধ্যক্ষ প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন