৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস >> ঢাকা >> বিনোদন >> লিড >> সারাদেশ
  • ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের ২য় বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
  • ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের ২য় বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: “যেথায় থাকুক, যে যেখানে—বাঁধন আছে মনে প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা।

    গত ১৬ মে (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলায় দিনব্যাপী আয়োজিত এই মিলন মেলায় অংশগ্রহণ করেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০১৩ ব্যাচের বন্ধুরা।

    সকাল থেকেই মিলন মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে বন্ধুদের মিলন, স্মৃতিচারণ, আনন্দ আড্ডা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। বন্ধুদের অংশগ্রহণে গান, কবিতা, নাচসহ ছিল নানা বিনোদনমূলক আয়োজন।

    বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সংগীতানুষ্ঠান। যেখানে শিল্পী মোঃ রবিন মিয়া (গানতারা ব্যান্ড), মোসাঃ নিলা ও মোসাঃ সুমি (সাভারিয়ান ব্যান্ড) সহ রাতুল, তুষার, ডালিম, সিয়াম প্রমুখ মিউজিশিয়ানরা পরিবেশন করেন একের পর এক সুরেলা গান।

    আয়োজক কমিটির অন্যতম সদস্য ইসরাফিল আলম তুহিন বলেন, “বন্ধুদের মুখে হাসি দেখতে পারাটাই ছিল আমাদের আসল প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এমন মিলনের আয়োজন করে বন্ধন আরও দৃঢ় করতে চাই।”

    অংশগ্রহণকারী বন্ধুরা বলেন, “পুরনো বন্ধুদের একসাথে দেখে যে ভালো লাগা কাজ করেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এভাবে যেন প্রতিবছর আমরা একত্র হতে পারি, এটাই কামনা করি। এই মিলন মেলার মাধ্যমে আরও একবার প্রমাণ হলো—বন্ধুত্বের বাঁধন সত্যিই কখনও ছিন্ন হয় না।”

    মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—ইসরাফিল আলম তুহিন, অনিক মাহমুদ মিরাজ, বি আর রাহাত (কাকা), আর এম রাসেল মাহমুদ প্রমুখ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন