১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সোনারগাঁও
  • সোনারগাঁয়ে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
  • সোনারগাঁয়ে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় তল্লাশির সময় একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৯ মে) দিবাগত রাত প্রায় পৌনে তিনটায় তাকে গ্রেফতার করা হয়।

    আটক যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে। পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলসহ তাকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

    পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক একজন মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির। প্রায়ই মাদকের টাকার জন্য সে তার বাবার ওপর নির্যাতন চালাতো।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।”

    গ্রেফতারের পর ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১০ মে) বিকেলে ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন