১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আড়াইহাজার >> জাতীয় >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> রূপগঞ্জ >> লাইফস্টাইল >> লিড >> সদর >> সারাদেশ >> সিদ্ধিরগঞ্জ >> সোনারগাঁও
  • “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন
  • “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে শুরু হলো “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি। শনিবার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

    জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ একসময় ছিল সবুজ ও পরিচ্ছন্ন—আমরাই সেটা নষ্ট করেছি। এখন সময় এসেছে আমাদের প্রিয় শহরকে আবারও সবুজ ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার।”

    তিনি আরও বলেন, “শুধু বড় বড় উদ্যোগ নিলেই হবে না, শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি ব্যবসায়ীকে তার দোকানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। ব্যক্তিগত সচেতনতার মাধ্যমেই নগরী বদলানো সম্ভব। পাশাপাশি গাছ লাগানোকে ইবাদতের মতো গুরুত্ব দিতে হবে, জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার রাখতে হবে এবং খাল-বিল দখলমুক্ত করতে হবে।”

    তিনি বলেন, “পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, শিশুদের সঠিকভাবে গড়ে তোলা এবং সরকারী দপ্তরগুলোতেও স্বচ্ছতা নিশ্চিত করা এই উদ্যোগের অংশ।”

    অনুষ্ঠানে লাঙ্গলবন্দ স্নান উৎসবে সহায়তাকারী বিভিন্ন সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।

    উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন মুশিউর রহমান, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন