১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সদর
  • নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য ৪ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন
  • নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য ৪ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডচকম: নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত চার শয্যার আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ সকালে এই ইউনিটের উদ্বোধন করেন।

    মাত্র সাত দিন আগে এই ইউনিট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা প্রশাসক। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে এ ইউনিট চালু করায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাওয়া যাচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

    জেলা প্রশাসক বলেন, “নবজাতকদের জন্য আইসিইউ সুবিধা দীর্ঘদিনের একটি চাহিদা ছিল। আজ সেটি বাস্তবে রূপ নিচ্ছে। এই ইউনিট জেলার স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

    সিভিল সার্জন জানান, “এখন থেকে নবজাতকদের জন্য আর ঢাকায় ছুটতে হবে না। এখানেই তারা পাবেন মানসম্পন্ন চিকিৎসা। এতে যেমন সময় ও অর্থ সাশ্রয় হবে, তেমনি শিশু মৃত্যুর হারও কমবে।”

    এই ইউনিটে অক্সিজেন সাপোর্ট, ইনকিউবেটর, মনিটরিং ডিভাইসসহ প্রয়োজনীয় সকল আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে এর সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

    সাধারণ মানুষ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের দ্রুত ও কার্যকর উদ্যোগ অন্যান্য জেলায়ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন