১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> লিড
  • ফতুল্লায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
  • ফতুল্লায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ফতুল্লায় দুর্বৃত্তের থাবা, রক্তাক্ত হলেন দুই সংবাদকর্মী। ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক ও ফটো সাংবাদিক হৃদয় বিশ্বাস। রবিবার (৪ মে) দুপুরে মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত “প্রতিরোধ স্তম্ভ”-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

    আহত সাংবাদিকরা জানান, ছবি তোলা ও স্থানীয়দের সাথে কথা বলার সময় চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরিচয় দেওয়ার পরেও হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে একটি দোকানে আটকে রাখে। পরবর্তীতে সহকর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    এই ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সালাউদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিরোধ স্তম্ভটি দখল করে সেখানে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয়রা আরও জানান, প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে এই এলাকাটি দুষ্কৃতকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

    ঘটনার পরপরই সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সালাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আটক সালাউদ্দিনের অতীত অপকর্মের খতিয়ান তুলে ধরেছেন।

    ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানায়, তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন