২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে ইয়াসিন হত্যার মুল আসামীসহ গ্রেফতার-২
  • সিদ্ধিরগঞ্জে ইয়াসিন হত্যার মুল আসামীসহ গ্রেফতার-২

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে লাকী বাজার এনায়েতনগরে ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ মে) সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুরের ইসলামপুর থানাধীন বাইনাবাড়ি গ্রামের মোল্লার ছেলে আব্দুল (১৬) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার লতিফের ছেলে ওসমান (১৬)। এদিন দুপুরে নিহত ইয়াসিনের বাবা শহিদুল বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলাটি দায়ের করেন।

    এর আগে গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকায় ক্যানেলপাড় সড়কে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়ায়। এসময় ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোররা।

    স্থানীয়রা আহত ইয়াসিনকে উদ্ধার করে খানাপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই রমজান ও নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

    নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানাধীন দরুয়া গ্রামের শহিদুলের ছেলে। সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো সে।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন।

    পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক