২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> জাতীয় >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • নারায়ণগঞ্জে আবারও পাসপোর্ট সেবার আলো: পূর্ণাঙ্গ রূপে চালু হলো আঞ্চলিক অফিস
  • নারায়ণগঞ্জে আবারও পাসপোর্ট সেবার আলো: পূর্ণাঙ্গ রূপে চালু হলো আঞ্চলিক অফিস

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার পথে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবা। ভয়াবহ অগ্নিকাণ্ড ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস।

    শনিবার (৪ মে) দুপুরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাসপোর্ট বিভাগের উপপরিচালক, গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে সংঘটিত ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবায় নেমে এসেছিল এক গভীর অচলাবস্থা। অগ্নিকাণ্ডে পুরো ভবন ধ্বংস হয়, পুড়ে যায় প্রায় ৮ হাজার প্রস্তুত পাসপোর্টসহ যাবতীয় অফিস সামগ্রী ও যন্ত্রপাতি।

    নতুন ভবনটি এখন আগের চেয়ে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর। উন্নত সেবা প্রদানের জন্য সংযুক্ত করা হয়েছে ডিজিটাল অবকাঠামো ও জনবান্ধব ব্যবস্থাপনা। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যেই পুনর্গঠনের কাজ সম্পন্ন করা হয়।

    জেলা প্রশাসক বলেন, “এ অফিসে দালালচক্রের কোনো স্থান নেই। নাগরিকদের প্রতি আমার আহ্বান, দালালের সাহায্য না নিয়ে সরাসরি সেবা গ্রহণ করুন। কোথাও অনিয়ম হলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    অফিস চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলার পাসপোর্ট আবেদনকারীরা। পূর্বে কেরাণীগঞ্জ, নারসিংদী ও মুন্সিগঞ্জে গিয়ে সেবা নিতে গিয়ে তারা যে দুর্ভোগে পড়েছিলেন, সেটি এখন থেকে থাকবে না বলে মনে করছেন তারা।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক