৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • আওয়ামীলীগ >> নারায়ণগঞ্জ >> মহানগর >> রাজনীতি >> লিড >> সারাদেশ >> সিদ্ধিরগঞ্জ
  • আতঙ্কের নাম ‘সীমান্ত’: ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহচর প্রকাশ্যে বিচরণে এলাকাবাসীর উদ্বেগ
  • আতঙ্কের নাম ‘সীমান্ত’: ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহচর প্রকাশ্যে বিচরণে এলাকাবাসীর উদ্বেগ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি ছাত্র-জনতার উপর হামলায় অভিযুক্ত এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহচর শাহরিয়ার বাপ্পির অন্যতম সহযোগী সীমান্ত এখন আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

    সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ভূইয়াপাড়া এলাকার মৃত সেন্টু মিয়ার ছেলে সীমান্ত বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেছেন। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

    জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জে ওসমান পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে অয়ন ওসমান দেশ ছেড়ে গা ঢাকা দিলে, তার সহযোগী শাহরিয়ার বাপ্পি ও সীমান্তর মত ছাত্রলীগ নেতারা আত্মগোপনে চলে যান। আন্দোলনের সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ রয়েছে।

    অবস্থান পরিবর্তন করে পুনরায় এলাকায় ফিরে আসা সীমান্তকে ঘিরে নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলছেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারীরা আবার ফিরে এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এটা ২৪ এর চেতনা ও নিরাপত্তার জন্য হুমকি।”

    আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার দাবী— “সীমান্ত বা তার মত আরও অনেক আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী প্রকাশ্যে আছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে আইনের আওতায় এনে বিচার কার্য শুরু করা।

    যেখানে সরকার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আইনের শাসন ও ন্যায়ের প্রত্যাবর্তন প্রত্যাশিত, সেখানে এই ধরনের চিহ্নিত দোসরদের খোলা বিচরণ জনমনে নতুন করে ভয় ও প্রশ্ন সৃষ্টি করছে বলে দাবী করছেন স্থানীয়রা।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য