৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> লিড
  • নারায়ণগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাষ্টিক বিষয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাষ্টিক বিষয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠন গ্রীণ সেভারর্স-এর যৌথ উদ্যোগে নগরীর আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক জনাব আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই সচেতনতা শুরু হোক তোমাদের হাত ধরেই।

    আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ।

    কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান রনি। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া সম্ভব হবে।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকেরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য