১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • শেখ হাসিনার নির্দেশে চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি’র বিক্ষোভ
  • শেখ হাসিনার নির্দেশে চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি’র বিক্ষোভ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া তাকে ভারত থেকে এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

    বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে যেসব চোরাগুপ্তা হামলা ও দমন-পীড়ন চলছে, তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শেখ হাসিনাকে ভারত থেকে এনে জনগণের আদালতে বিচার করতে হবে।

    বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা ‘শেখ হাসিনার ফাঁসি চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করো, ভোটাধিকার ফেরত চাই’ এমন নানা শ্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবেই মিছিলটি শেষ হয়।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন