১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর
  • না.গঞ্জে যুব শক্তির নতুন মঞ্চ ‘যুব ফেডারেশন’, নেতৃত্বে সাকিব-ইফতি
  • না.গঞ্জে যুব শক্তির নতুন মঞ্চ ‘যুব ফেডারেশন’, নেতৃত্বে সাকিব-ইফতি

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে চাষাঢ়া জেলা কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এ সময় ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৩টি পদ কোঅপ্ট রাখা হয়।

     

    সাকিব হোসেন হৃদয়কে আহ্বায়ক, রাকিবুল ইসলাম ইফতিকে সদস্য সচিব এবং গাজী রাকিবুল ইসলাম হিমেলকে মুখপাত্র করে নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ সুজন। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, দফতর সম্পাদক মোঃ আকাশ এবং প্রচার সম্পাদক হিসেবে শাকিব হাসান সানি নির্বাচিত হন। কমিটির বাকি সদস্যরা হলেন মোমেন হাসান প্রান্ত, মৌ রাণী দাস, রাকিব হোসেন, আব্দুর রহিম রাজু, কাজী মাশরাফি হোসেন, মিথুন শেখ ও দোলন দাস।

    কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল, প্রতিবেশ আন্দোলনের জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি। দেশের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে রাষ্ট্রের ভূমিকা এবং সর্বোপরি যুবাদের নিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয় এসময় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান