১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ
  • চাঁদার দাবীতে সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে হত্যার হুমকী; ডিসি এসপির কাছে লিখিত অভিযোগ
  • চাঁদার দাবীতে সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে হত্যার হুমকী; ডিসি এসপির কাছে লিখিত অভিযোগ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: চাঁদা না দিলে অপহরন করে খুন করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকীর অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে প্রতারক ভেজাইল্যা সুলতানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে ১৭ই এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেছে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। যার অভিযোগ স্মারক নং-৫৩৩০।

    লিখিত অভিযোগে জানা যায়, নারায়ণগঞ্জের চিহ্নিত একটি প্রতারকচক্র অনৈতিক সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারসহ সামাজিক ভাবে ক্ষয় ক্ষতি করে যাচ্ছে। যার কারণে সোনারগাঁ থানার বৈদ্যপাড়া হাড়িয়া গ্রামের মৃত চান মিয়ার কুখ্যাত ছেলে ভেজাইল্যা সুলতান মাহমুদসহ চিহ্নিত আরো ৪/৫ জন সন্ত্রাসী মান্নান ভূঁইয়ার কাছে ৪ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যা করার উদ্দেশ্যে কয়েকবার হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।

    সুলতানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে, নাশকতাসহ মারামারি, বিষ্ফোরক ও মানহানীর জন্য নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। স্বেচ্ছাসেবী মান্নান ভূঁইয়া এবং মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের বিরুদ্ধে আজেবাজে কথা এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ভাবে তার ও তার পরিবারের এবং সংগঠনের মানসম্মান ক্ষুন্ন করছে সুলতান মাহমুদসহ অন্যান্যরা। তার ফেসবুক আইডি জার্নালিস্ট সুলতান মাহমুদ, দপ্তর বার্তা প্রেস, সময়ের চিন্তা টিভি সহ সরকার অনুমোদনহীন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সময়ের চিন্তা ডটকম, ও দপ্তর বার্তা পত্রিকায় ভুয়া তথ্য দিয়ে ১৬ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় মানহানীকর মিথ্যা সংবাদ পরিবেশন করে মানহানী করছে এবং পূর্বেও বহুবার করেছে।

    একাধিক মামলার আসামী প্রতারক সুলতান মাহমুদ নিজ আইডি ছাড়াও কয়েকটি ফেসবুক ফেক আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট ও লিংক শেয়ারসহ মান্নান ভূঁইয়ার পরিচিতজনদের কাছে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে মিথ্যা বার্তা পরিবেশন করে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উল্লেখ্য যে, বিগত ২০২৩ সালে অপপ্রচারের কারণে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়। জিডি নং-২৯০।

    এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুলতানের বিরুদ্ধে ২০২৪ সালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগও করা হয়েছে। চাঁদার টাকা না দিলে আসামী সুলতান মাহমুদ সমাজকর্মী মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানী সহ অপহরন করে মেরে লাশ গুম করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকী দিচ্ছে অদ্যবধি।

    এমতাবস্থায় অপপ্রচার ও হুমকী ধামকীর কারণে মান্নান ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যদের জীবন চরম হুমকীর মধ্যে পরেছে। মান্নান ভূঁইয়া একজন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সরকারি ভাবে বিভিন্ন দপ্তর থেকে পুরস্কারপ্রাপ্ত এবং একজন গণমাধ্যমকর্মী হিসেবে সুপরিচিত মুখ।

    বর্তমানে সুলতান ও তার বাহিনীর অন্যান্য সহযোগীদের অব্যাহত হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ক্ষয়ক্ষতির আশংকায় সুলতানকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে সমাজকর্মী মান্নান ভূঁইয়া। তিনি বলেন, ভেজাইল্যা সুলতান মাহমুদ একজন চিহ্নিত অপরাধী এবং মামলাবাজ।

    নিরীহ সাধারণ মানুষকে সহ বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে চাঁদা আদায়সহ বিভিন্ন থানায় ও আদালতে মিথ্যা মামলা মোকদ্দমায় ফাসিয়ে হয়রানী করছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী হয়ে পরেছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন