৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> নারায়ণগঞ্জ >> লিড
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অস্থিরতা এটা কোনভাবেই কাম্য নয়; জেলা প্রশাসক
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অস্থিরতা এটা কোনভাবেই কাম্য নয়; জেলা প্রশাসক

    টুডে পোস্ট ২৪
    জেলা প্রশাসক

    টুডে পোস্ট ২৪ ডটকম: ভোজ্য তেল কোম্পানির ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩ মার্চ) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

    সভায় ব্যবসায়ী প্রতিনিধিগণ বর্তমান সময়ে দেশে কি পরিমান তেল মজুদ রয়েছে এবং আগামী কয়েকদিনে কতটুকু পরিমান তেল আসবে সে বিষয়ে কথা বলেন। নারায়ণগঞ্জে কতজন ডিলার রয়েছে, তাদের চাহিদা কতটুকু, কেউ স্টক করে রেখেছে কিনা সে বিষয়েও আলোচনা করা হয়।

    সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা চাই সারাবিশ্বে মানুষ যেভাবে উৎসব পালন করে আমাদের দেশের মানুষও সেভাবে উৎসব পালন করবে। বর্তমান সময়ে দেশের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন, দেশের অনেক পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তন আমাদের নিজেদের মধ্য থেকে হতে হবে। ২৪ এর আন্দোলনের পর যদি আমাদের মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে এটা খুব দুঃখজনক হবে। আপনারা এই সমাজ ও দেশের নাগরিক, শুধুমাত্র মুনাফা নয় সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। এই যে তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অস্থিরতা এটা কোনভাবেই কাম্য নয়।

    তিনি আরও বলেন, আজকের এ সভা থেকে আমরা এটাই বুঝলাম যথেষ্ট পরিমান পণ্যের মজুদ রয়েছে এবং আপনারা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করছেন। নারায়ণগঞ্জের তেলের ডিলারদের তালিকা দিবেন, আমরা জানতে চাই নারায়ণগঞ্জের কোন কোন ডিলার তেল এনেছে এবং কোথায় সরবরাহ করেছে। যদি কোন ডিলার নারায়ণগঞ্জের জন্য তেল এনে অন্য কোথাও বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপনারা নারায়ণগঞ্জের অন্তত দুটি স্থানে খোলাবাজারে তেল বিক্রি করার উদ্যোগ গ্রহন করুন। যেহেতু এখানে শ্রমিকদের সংখ্যা বেশী তাই তাদের কথা চিন্তা করে ওমএস সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য