১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড >> শরীয়তপুর >> সারাদেশ
  • শরীয়তপুরে আবারও দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ
  • শরীয়তপুরে আবারও দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: শরীয়তপুরের জাজিরা উপজেলায় আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    রোববার (১৩ এপ্রিল) দুপুরে জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে, এতে আহত হন দুজন।

    আহতদের মধ্যে একজন, ২১ বছর বয়সী সাব্বির খালাসীর বাম হাত হাতবোমার বিস্ফোরণে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। অপরজন, ২৯ বছর বয়সী সজল চোকদারের হাত ও পা ভেঙে যায়। দুজনকেই ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হালিম তালুকদারের অনুসারী জসিম তালুকদারের সঙ্গে মিঠুন ঢালীর অনুসারী নুর-আলম সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ দেশি অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্মুহু বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বালতিতে হাতবোমা, মাথায় হেলমেট আর মুখে একটাই কথা— “যার বোমা থাকবে, সে জিতবে; যার বোমা শেষ, সে পালাবে।”

    সংঘর্ষে সাব্বির সরাসরি বোমা বিস্ফোরণে আহত হন। পরে রাতে প্রতিপক্ষের লোকজন বাজার থেকে ফেরার পথে সজলকে ধরে নিয়ে মারধর করে, তার হাত-পা ভেঙে দেয়।

    সংঘর্ষের পরপরই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেন। তবে অভিযানের আগেই উভয়পক্ষ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    সাব্বিরের ফুফু ফাতেমা বেগম বলেন, “আমার ভাতিজা তো এখনো ছোট। ওর হাতের ওপরেই বোমা ফেটে গেছে, চিকিৎসকরা বলছেন অবস্থা আশঙ্কাজনক।”

    ওসি দুলাল আকন্দ আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগেও গত ৫ এপ্রিল বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় একই রকম সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়েছিল, যেখানে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক তৈরি করে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন