১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • কিশোরগঞ্জ >> নারায়ণগঞ্জ >> রূপগঞ্জ >> লিড >> সারাদেশ
  • রূপগঞ্জের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোরগঞ্জে অভিযুক্ত আটক
  • রূপগঞ্জের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোরগঞ্জে অভিযুক্ত আটক

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জ সদর থানার চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১১ পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

    আটককৃত ব্যাক্তির নাম জয়নাল আবেদীন (৫৫)। সে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজা হবদেশ গ্রামের গোলাপ খলিফা’র ছেলে।

    র‌্যাব-১১ পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কহিনূর বেগম নামে এক শ্রমিক রূপগঞ্জ ঠাকুর বাড়িরটেক এলাকায় “সিম গার্মেন্টসে” চাকুরি করেন। তার ৫ বছর বয়সী একটি শিশু কন্যা সন্তান রয়েছে। শিশুটি ঠাকুর বাড়িরটেকে “রহিমা মোজাফফর ক্যাটেল ফার্মে” ছাগলের বাচ্চা দেখতে যায়। গত ১ এপ্রিল বিকালে ফার্মের রাখাল অভিযুক্ত জয়নাল আবেদীন শিশুটিকে ডেকে খামারের পূর্ব পাশে ধানক্ষেতের আইলে ছাতার নিচে নিয়ে, শিশুটির পরনের প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করে। তখন শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই জঘন্যতম ও বর্বরোচিত ঘটনাটি ঘটার পরই এর সাথে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি মাধ্যমে ১৪ এপ্রিল কিশোরগঞ্জ চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করতে সক্ষম হয়।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন