১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

বৈশাখে সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো: ডিসি

টুডে পোস্ট ২৪

টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাঙালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। আমরা প্রতি বছর আমাদের বাঙালির যে ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’ সেটা আমরা পালন করি। হাজার বছর ধরে আমরা এটা পালন করে আসছি। পহেলা বৈশাখে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি।

তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে পহেলা বৈশাখে আমরা একটি র‌্যালি বের করবো। এছাড়া, জেলা প্রশাসন কার্যলয়ে একটি বৈশাখ মেলা হবে, আমাদের সাংস্কৃতিক সংগীত সন্ধ্যা প্রোগ্রাম হবে। এখানে সকল শ্রেনী পেশার মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে এবং অনুষ্ঠানকে প্রাণবন্দ করে।

রবিবার (১৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করণে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিসি মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, সকলের নিরাপত্ত নিশ্চিত করণে আমরা শহরে পরিদর্শন করেছি। যাতে কারো মধ্যে কোন সংশয় কাজ না করে, উৎসবটি যাতে সুন্দরভাবে পালন করতে পারি। আমরা নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা যে সামাজিক সম্প্রীতির মধ্যে আছি, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে, বিভিন্ন ধর্মের মানুষকে তাদের পোশাক পরিধান করিয়ে একসাথে বসাবো। যাতে সবাই বুঝে সকল ধর্ম গোষ্ঠি সমান। এই বছর আমরা একটি সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো। সিসি টিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটরিং করবো সার্বক্ষণিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন