৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ
  • কারাগার থেকে মুক্তি পেলেন আলোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খান
  • কারাগার থেকে মুক্তি পেলেন আলোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খান

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত নেতা জাকির খান দীর্ঘদিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

    মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের সামনে দলে দলে জমায়াত হতে থাকেন তার নেতাকর্মী সহ স্বজনরা। ব্যান্ড বাজনা, স্লোগান ও ফুল-মালার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। জাতীয় পতাকা, বিএনপি ও ফিলিস্তিনের পতাকা হাতে নেড়ে তিনি অভ্যর্থনার জবাব দেন।

    পরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শোডাউনে অংশ নেন জাকির খান ও তার সমর্থকরা।

    জানা গেছে, জাকির খানের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব-১১-এর অভিযানে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে একে একে বিভিন্ন মামলায় জামিন পান। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলায় খালাস প্রাপ্ত হন তিনি।

    নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “আজ সকালে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় পাঁচ বছরের সাজা শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়।”

    জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, “তার বিরুদ্ধে থাকা ৩৩টি মামলার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকি ১ মামলায় জামিনে রয়েছেন।”

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন