৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খন্ড-বিখন্ড বস্তাবন্দি লাশ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খন্ড-বিখন্ড বস্তাবন্দি লাশ উদ্ধার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের দুই নারী ও এক শিশুর খন্ড-বিখন্ড বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন; মিজমিজি পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)।

    এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।

    স্থানীয়রা জানান, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। গত ৪ দিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে নিজ বাড়ির পাশে তাদের খন্ডিত বস্তাবন্দী অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

    নিহত স্বপ্নার বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে সংসার করে আসছিল। আর স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। ৪ দিন যাবত তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েদের খুন করা হয়েছে। লামিয়ার স্বামী একজন বখাটে। তাদের সংসারে প্রায় সময় ঝগড়া লাগতো।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, স্থানীয়রা রাস্তার পাশে একটি খ-িত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুইটি নারীর এবং একটি শিশুর। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিহত লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান