১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

না’গঞ্জে এসএসসিতে বসছে ৩৩ হাজার শিক্ষার্থী

টুডে পোস্ট ২৪

টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ থেকে এ বছর ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে মোট ৩৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ২৪২ জন এবং ছাত্রী ১৬ হাজার ৯৪০ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২৮ হাজার ৪৮৭ জন, কারিগরি শিক্ষাবোর্ড থেকে ১ হাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেবে।

নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় মোট ৪৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬টি, বন্দর উপজেলায় ৫টি, সোনারগাঁ উপজেলায় ৯টি, রূপগঞ্জ উপজেলায় ১০টি এবং আড়াইহাজার উপজেলায় ৮টি কেন্দ্র রয়েছে।

এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে, যা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে, যা ১৩ মে পর্যন্ত চলবে। ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা হবে।

ভোকেশনাল শিক্ষার্থীদের জন্যও পরীক্ষা রয়েছে। তারা ১৩ এপ্রিল থেকে ইংরেজি-২ পরীক্ষার মাধ্যমে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ করবে। ১৩ থেকে ২২ মে পর্যন্ত তাদের ব্যবহারিক পরীক্ষা হবে, এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।

এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং কোচিং সেন্টারগুলো ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। কেন্দ্রে চলাচলের ক্ষেত্র লালপতাকা দিয়ে চিহ্নিত করা হবে।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন